Posts

Showing posts from May, 2023

আমি ও আমার মা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব: জাহাঙ্গীর আলম

Image
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হওয়ার পর তাঁর ছেলে জাহাঙ্গীর আলম বলেছেন, এখানে নৌকার জয় হয়েছে, পরাজয় হয়েছে ব্যক্তির। মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলেও জানিয়েছেন তিনি। ঢাকার উপকণ্ঠের এই সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় তাঁর মা জায়েদা প্রার্থী হয়েছিলেন। কিন্তু ঋণখেলাপির জামিনদার হওয়ায় জাহাঙ্গীর আলমের প্রার্থিতা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। পরে আওয়ামী লীগ থেকেও বহিষ্কৃত হন তিনি। কিন্তু ভোটের লড়াইয়ে কার্যত আজমত উল্লার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহাঙ্গীর। মায়ের পক্ষে দিনরাত প্রচার চালিয়েছেন তিনি। অন্যদিকে আজমত উল্লাও নির্বাচনী প্রচারে যা বলেছেন, এর প্রায় সবই ছিল জাহাঙ্গীরকেন্দ্রিক। রিপোর্ট-জাহেদ আহমদ নিপু Admin-NB World
Image
  ‘বিশ্বকে অবশ্যই পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত হতে হবে, যেটি এমনকি কোভিড-১৯ মহামারীর চেয়েও ‘মারাত্মক’ হতে পারে।’ এমনই এক সতর্কতা জারি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস। তিনি এমন সময় এই সতর্কতা জারি করলেন যখন কোভিড-১৯ পরবর্তী বিশ্ব কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। ডব্লিউএইচও প্রধান বলেন, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরী অবস্থা কোভিড-১৯ এর সমাপ্তি মানেই বিশ্বব্যাপী স্বাস্থ্য হুমকির সমাপ্তি নয়। তিনি বলেন, আরেকটি ভ্যারিয়েন্ট উদ্ভব হওয়ার হুমকি রয়ে গেছে, যা রোগ এবং মৃত্যুর নতুন স্রোত বয়ে নিয়ে যেতে পারে। এছাড়া আরও একটি নতুন ধরণের ভাইরাসও হানা দিতে পারে। ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে রিপোর্ট পেশ করার সময় ডব্লিউএইচওর প্রধান এসব কথা বলেন। তিনি পরামর্শ দেন, যখন পরবর্তী মহামারী আঘাত হানবে – আমাদের অবশ্যই সিদ্ধান্তমূলক, সম্মিলিতভাবে এবং ন্যায়সঙ্গতভাবে তা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। রিপোর্ট-জাহেদ আহমদ নিপু Admin-NB World

SSC Practical Routine 2023 Released at Dhaka Education Board

Image
  SSC Practical Routine 2023: Secondary School Certificate, SSC, and Equivalent Exam to be next week. After that, Practical Exam for General Board including Dhaka Board, Dinajpur, Rajshahi, Barisal, Chittagong, Mymensingh, Sylhet, Comilla Board, Madrasah, and Technical Board will begin on Wednesday, May 24, 2023. The Dhaka Education Board has officially published the SSC Practical Exam Routine for All Education Board. A notice regarding this matter has been issued on the official website. The notice has been signed by Professor Tapan Kumar Sarkar, Chairman of the Dhaka Board. As per the notice, the practical exam will start in the morning at 10:00 AM. Examinees will need to enter the respective exam center 30 minutes before the exam. It is also said that the exam will end on May 26, 2023. The exam will be taken according to the routine. The students who are participating in the Exam, need to collect SSC Practical Routine 2023 from the official website. The Education Board authority...

‘নির্বাচন বর্জন করলাম, আমাকে ক্ষমা করুন’

Image
  এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ায় দলের সিদ্ধান্ত মেনে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানালেন আরিফুল। শনিবার (২০ মে) বিকালে নগরীর রেজিস্ট্রারি মাঠে নাগরিক সভায় এ ঘোষণা দেন দুইবারের এই মেয়র। আপনাদের ভালোবাসায় কৃতজ্ঞ উল্লেখ করে মেয়র আরিফুল বলেন, ‘আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপির রাজনীতি শুরু করেছি। জীবন থাকতে দলের ক্ষতি হয়; এমন সিদ্ধান্ত নেবো না। অনেকে আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন। আমি সে সুযোগ কাউকে দিতে চাই না, আর দেবো না।’  বর্তমান সরকারের অধীনে নির্বাচন করার কোনও পরিবেশ নেই অভিযোগ করে আরিফলু হক বলেন, ‘এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিশেষ করে ইভিএম সম্পর্কে নগরীর মানুষজন জানেন না। ইভিএম মানে ভোট কারচুপির মহা-আয়োজন। আমি দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমার মা ও শ্রদ্ধেয় আলেম-ওলামাদের পরামর্শে নির্বাচন বর্জন করলাম...

২০২৬ বিশ্বকাপ আর মেসিকে নিয়ে ভাবনা কী, জানালেন আর্জেন্টিনার ফুটবলপ্রধান

Image
  আর্জেন্টিনার ফুটবল কর্তারা এ নিয়ে কী ভাবছেন বা মেসিকে তাঁরা ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছেন কি না—এমন এক প্রশ্নের উত্তরে তাপিয়া ওলেকে বলেছেন, ‘আমি সব সময়ই তাকে মাঠে দেখতে চাই। আমি চাই সে খেলে যাক, খেলাটা উপভোগ করুক। এখন আমরা তাকে খেলাটা উপভোগ করতে দেখছি। সে আনন্দিত ও গর্বিত।’ তাপিয়া এখানেই থামেননি। তিনি বলে চলেন, ‘অনেক বাজে সময়ও গেছে তাঁর, যেগুলো সত্যিই তাঁর মতো একজনের জন্য ঠিক ছিল না। আমি মনে করি, বিশ্বকাপে আমরা সেরা মেসিকে পেয়েছি। প্রতিটি ম্যাচে সে উন্নতি করেছে। সে এমন একটা বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, যে সময়ে অনেকেই বলে, “তোমার সময় শেষ।”’ মেসিকে নিয়ে এরপর এএফএর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান, ‘আমরা গর্বিত যে সে বিশ্বকাপ শিরোপা জিতেছে। আমরা তাকে মাঠে আরও দেখতে চাইব। আগামী বছর আমাদের কোপা আমেরিকা আছে। (তাকে নিয়ে আরও শিরোপা) জিতব, এটাই তো সবার চাওয়া।’

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন سقى الله ثراه وجعل الجنة مثواه

Image
 ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন  سقى الله ثراه وجعل الجنة مثواه নিজবাহাদুরপুর দক্ষিণ মহল্লার(পূর্ব কান্দি)নিবাসী। জনাব মরহুম হাজী আজিজুর রহমান (গ্রাম সরকার)সাহেবের চাচাতো ভাই- -জনাব রমিজ উদ্দিন সাহেব আজ সন্ধ্যা ০৭:০০ঘটিকার সময় সিলেট হাসপাতালে ইন্তেকাল হইয়াছেন।  মরহুমের জানাযার নামাজ:- আগামীকাল শুক্রবার বাদ জুম্মা,  নিজবাহাদুরপুর দক্ষিণ জামে মসজিদ ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে।  সকল মুসলমান ভাইদের উপস্থিতি ও দোয়া কামনা করছি। রিপোর্ট-জাহেদ আহমদ নিপু Admin-NB World

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলার কাউন্সিল অধিবেশন ২০২৩-২৪ সেশনে ০৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন শাখা থেকে যারা নির্বাচিত হয়েছেন?

Image
💝অভিনন্দন💝 ও 💝শুভ কামনা 💝 বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলার কাউন্সিল অধিবেশন ২০২৩-২৪ সেশনে, আমাদের ০৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন শাখা থেকে :- ◼️সেবুল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক।  ◼️হাফিজ কামরুল ইসলাম,  প্রশিক্ষণ সম্পাদক।  ◼️এমাদুর রহমান,  সহ প্রচার সম্পাদক।  ◼️আলভি হোসেন হানিফ,  শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক।  ◼️সাদিক আহমদ, সহ তথ্য প্রশিক্ষণ সম্পাদক।  ◼️রবিউল ইসলাম,  সহ তথ্য প্রশিক্ষণ সম্পাদক।  ◼️আব্দুর রহমান অপু, সহ তথ্য প্রশিক্ষণ সম্পাদক।  ◼️সাইদুল ইসলাম শাকিল, নব নির্বাচিত সদস্য।  ◼️রেজাউল হক, ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন থেকে নব-নির্বাচিত সদস্য পদে নির্বাচিত করায় মৌলভীবাজার জেলা ও বড়লেখা উপজেলা তালামীয কে NB WORLD এবং ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের পক্ষ থেকে মোবারক বাদ ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আশাকরি নব-নির্বাচিত সভাপতি থেকে শুরু করে সদস্য পদের সকল নেতৃবৃন্দের উপযুক্ত নেতৃত্বে বড়লেখা উপজেলা তালামীযের কার্যক্রম আরও বেগবান হয়ে এগিয়ে যাবে। রিপোর্ট-জাহেদ আহমদ নিপু Admin-NB WORLD

বিয়ানীবাজারে অপহরণের পর তরুণীর নগ্ন ছবি তুলে বখাটে রাফি

Image
  স্টাফ রিপোর্টার:   তরুণীর নগ্নছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে বিয়ানীবাজারের এক আওয়ামীলীগ নেতার ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে আবিদ হোসেন রাফি (২১) নামের ওই বখাটেকে আছিরগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করে গোলাপগঞ্জ থানা। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়। সে বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের ছেলে।   স্থানীয়ভাবে জানা যায়, গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারে আইইএলটিএস ক্লাস করার সময় থেকে খাগাইল এলাকার ওই তরুণীকে বিরক্ত করতো আবিদ হোসেন রাফি। এ নিয়ে কয়েকদফা সালিশ বৈঠক হয় এবং ভবিষ্যতে ওই তরুণীকে আর বিরক্ত করবেনা মর্মে অঙ্গিকার করে বখাটে সে। সম্প্রতি পারিবারিকভাবে বিয়ানীবাজারের কাকরদিয়া এলাকার এক আমেরিকান পাত্রের সাথে ওই তরুণীর বিয়ে ঠিক করা হয়। আর এমন খবর পেয়ে ওই তরুণীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় রাফি। সেখানে তাকে জিম্মী করে নগ্ন ছবি তুলে সে। আর জোরপূর্বক তোলা তরুণীর নগ্নছবি ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দেয় রাফি। এতে ওই তরুণীর বিয়ে ভেঙ্গে যায়। গোলাপগঞ্জ থানায় দায়ের করা মামলায় এমনটি উল্লেখ করেছেন বাদী নিজে। ...