*নিজ বাহাদুরপুর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ* প্রবাসী সদস্যদের প্রবাসে প্রত্যাবর্তন উপলক্ষে একটি *সংবর্ধনার* আয়োজন করা হয়, আজ *শুক্রবার বাদ জুম্মা* নিজ বাহাদুরপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা প্রধান করা হয়- জনাব ছালাহ উদ্দিন(স্পেন প্রবাসী) জনাব সুমেল আহমদ(লন্ডন প্রবাসী) জনাব আনোয়ার হোসেন(ফ্রান্স প্রবাসী) জনাব আব্দুল হাই ইমরান(ফ্রান্স প্রবাসী) জনাব শরিফ উদ্দিন(ইউ.এ.ই.প্রবাসী) জনাব আজিম উদ্দিন(ইউ.এ.ই(প্রবাসী) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের সকল মুরুব্বী ও অত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ ।
💝অভিনন্দন💝 ও 💝শুভ কামনা 💝 বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বড়লেখা উপজেলার কাউন্সিল অধিবেশন ২০২৩-২৪ সেশনে, আমাদের ০৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন শাখা থেকে :- ◼️সেবুল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক। ◼️হাফিজ কামরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক। ◼️এমাদুর রহমান, সহ প্রচার সম্পাদক। ◼️আলভি হোসেন হানিফ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক। ◼️সাদিক আহমদ, সহ তথ্য প্রশিক্ষণ সম্পাদক। ◼️রবিউল ইসলাম, সহ তথ্য প্রশিক্ষণ সম্পাদক। ◼️আব্দুর রহমান অপু, সহ তথ্য প্রশিক্ষণ সম্পাদক। ◼️সাইদুল ইসলাম শাকিল, নব নির্বাচিত সদস্য। ◼️রেজাউল হক, ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন থেকে নব-নির্বাচিত সদস্য পদে নির্বাচিত করায় মৌলভীবাজার জেলা ও বড়লেখা উপজেলা তালামীয কে NB WORLD এবং ৩নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের পক্ষ থেকে মোবারক বাদ ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আশাকরি নব-নির্বাচিত সভাপতি থেকে শুরু করে সদস্য পদের সকল নেতৃবৃন্দের উপযুক্ত নেতৃত্বে বড়লেখা উপজেলা তালামীযের কার্যক্রম আরও বেগবান হয়ে এগিয়ে যাবে। রিপোর্ট-জাহেদ আহমদ নিপু Admin-NB WORLD
স্টাফ রিপোর্টার: তরুণীর নগ্নছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে বিয়ানীবাজারের এক আওয়ামীলীগ নেতার ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে আবিদ হোসেন রাফি (২১) নামের ওই বখাটেকে আছিরগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করে গোলাপগঞ্জ থানা। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়। সে বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের ছেলে। স্থানীয়ভাবে জানা যায়, গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বাজারে আইইএলটিএস ক্লাস করার সময় থেকে খাগাইল এলাকার ওই তরুণীকে বিরক্ত করতো আবিদ হোসেন রাফি। এ নিয়ে কয়েকদফা সালিশ বৈঠক হয় এবং ভবিষ্যতে ওই তরুণীকে আর বিরক্ত করবেনা মর্মে অঙ্গিকার করে বখাটে সে। সম্প্রতি পারিবারিকভাবে বিয়ানীবাজারের কাকরদিয়া এলাকার এক আমেরিকান পাত্রের সাথে ওই তরুণীর বিয়ে ঠিক করা হয়। আর এমন খবর পেয়ে ওই তরুণীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় রাফি। সেখানে তাকে জিম্মী করে নগ্ন ছবি তুলে সে। আর জোরপূর্বক তোলা তরুণীর নগ্নছবি ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দেয় রাফি। এতে ওই তরুণীর বিয়ে ভেঙ্গে যায়। গোলাপগঞ্জ থানায় দায়ের করা মামলায় এমনটি উল্লেখ করেছেন বাদী নিজে। ...
Comments
Post a Comment